ঘাসফুল
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’। অঞ্জন আইচের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ঘাসফুল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালামসহ আর অনেকে। নাটকটি প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হয়।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘যোগাযোগ গোলযোগ’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আব্দুল কাদের প্রমুখ।
