রেফারিকে দুষলেন রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেল্লো। রাশিয়া গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় গত বৃহস্পতিবার আলজেরিয়াকে হারালেই শেষ ষোলর টিকিট পেতো। সে লক্ষ্য নিয়েই মাঠে নেমে খেলার শুরুতে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে আলজেরিয়া ঘুরে দাঁড়ালে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রুশদের। তাদের টপকে শেষ ষোল নিশ্চিত করে আলজেরিয়া। হারের পর রেফারিদের তীব্র সমালোচনা করলেন রাশিয়ার কোচ ক্যাপেল্লো, ‘আমি রেফারিদের নিয়ে কিছু বলতে চাই না। প্রত্যেকবারই তারা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেন। আজ আমরা আরও একটি পেনাল্টি পেয়েছিলাম। কিন্তু সব রেফারিরাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে! ম্যাচটিতে আমরা ফ্রি-কিক থেকে একটি গোল হজম করেছি, সত্যিকার অর্থে এটি ফ্রি-কিক ছিল না। তবে আমি কোনো অজুহাত খুঁজছি না। এই পরাজয় মেনে নিয়েছি।’
