জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমির ‘ক্রিকেট এর মধ্যে আমি যা দেখেছি’ গ্রন্থটির প্রকাশনা উত্সব গত রোববার ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ও ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদের উদ্যোগে আয়োজিত প্রকাশনা উত্সবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবীর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী আশরাফুল হক, তানভির মাজহার তান্না, জাহাঙ্গীর শাহ বাদশা, মাইনু, এএসএম ফারুক, নবাব, দিপু চৌধুরী, আজাহার, বিসিবির পরিচালক জালাল ইউনুস ও সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ, শামিম কবীর, শফিকুল হক হীরা, এএসএম ফারুক, জাহাঙ্গীর শাহ বাদশা, দিপু চৌধুরী, জালাল ইউনুস, আতাহার আলী ও লেখক ওমর খালেদ রুমি।—বাসস
