শিশুকবি রকি সাহিত্য পুরস্কার প্রদান

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১১
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবে শিশুকবি রকি সাহিত্য পুরস্কার ২০১৩-১৪ প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. বায়তুল্লাহ্ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত অতিথি ছিলেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন ড. শাকির সবুর, ব্যারিস্টার রেহান হোসেন, ব্যারিস্টার চৌধুরী মকিমউদ্দিন ও বাপুস সভাপতি আলমগীর সিকদার লোটন। প্রধান আলোচক ছিলেন কবি একতেদার সিদ্দিকী। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।