উন্নয়নমূলক কার্যক্রমে বেসরকারি সম্পৃক্ততা বাড়ানোর আহবান

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১২
ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন উন্নয়নমূলক কার্যক্রমে প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা আরো জোরদার করার আহবান জানিয়েছে ব্র্যাক। সংগঠনটির ৪২তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এই আহবান জানানো হয়। বৃহস্পতিবার সকালে মহাখালীস্থ ব্র্যাক সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছরে ব্র্যাকের অর্জিত সাফল্যের ওপর আলোকপাত করেন ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. মোশতাক। ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা ড. মাহবুব হোসেন ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমে অব্যাহত সমর্থন জোগানোয় গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি জনগণ ও স্টেকহোল্ডারদের কাছে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড ক্যাপাসিটি’র ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশন, অসএইড, ডিএফআইডি, শেবরন, এসিআই লিমিটেড, রেনাটা লিমিটেড, গ্রে অ্যাডভারটাইজিংসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি