আমার আগামী ছবিতে আমি বা বর্ষা কেউই থাকব না

আপডেট : ২৮ জুন ২০১৪, ২০:০৮
আসছে ঈদে অনন্ত পরিচালিত ও প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’ রিলিজ পেতে যাচ্ছে। তবে এরই ভেতরে সুপারস্টার অনন্ত-বর্ষা জুটি ছবি ছেড়ে দিচ্ছেন, আর কাজ করবেন না—এমন গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নতুন ছবির ঘোষণা দিলেন। তাদের নতুন ছবির কাজ এরই ভেতরে শুরু হয়ে গেছে। এছাড়া নতুন আরও একটি চমক লাগানো খবর হলো। খুব শিগগিরই পরিচালক ও প্রযোজক অনন্ত তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিতে যাচ্ছেন, যেখানে তার পরিচালনায় কাজ করবেন নবাগত অভিনেতা-অভিনেত্রীরা। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি আর বর্ষা হয়তো বছরে একটি এক্সক্লুসিভ আইডিয়া নিয়ে ছবি করব। কিন্ত আমাদের প্রোডাকশন হাউন মুনসুন ফিল্ম তো বছরে একটি ছবির ওপর নির্ভর করে চলতে পারে না। তাই এবারে নতুনদের সুযোগ দিতে চাই। আমার পরিচালনায় নতুনরা এবার সুযোগ পাবে। এরই ভেতরে গল্প নিয়ে আমরা বসছি। খুব শিগগিরই এই ছবির ঘোষণা দেবো। কারণ প্রতিদিন এত এত মানুষের অনুরোধ পাই। তারা সবাই ভালো একটি কাজের জন্য মুখিয়ে থাকে। তাই নতুন আগ্রহী শিল্পী-কুশলীরা যোগাযোগ রাখতে পারেন মুনসুন ফিল্মসের সাথে।’ লোকজন যখন আমার গানটি শুনে বলে—তুমি পারছ না। তোমাকে দিয়ে হবে না। তুমি সুযোগ নষ্ট করেছ। তখন আমি তাদের মন্তব্যটাকে সম্মান করে চুপ থাকি। এনজয় করি। আর ভাবি, তারা আমাকে নিয়ে ভাবছেন এটাই তো বড় কথা। পিটবুল বিশ্বকাপের থিমসং ফ্লপ হওয়ার পর সমালোচকদের উদ্দেশে অনন্ত জলিল :নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন