গত ৯ মে থেকে শুরু হয় ফেয়ার অ্যান্ড লাভলী—আমাদের সেরা ফর্মুলার সেরা অফার। এই অফারে পুরস্কার হিসেবে থাকে দেশের স্বনামধন্য চিত্রনায়িকা মাহিয়া মাহির কাছ থেকে সরাসরি ১ বছরের ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলী পাওয়ার সুযোগ। অফারটি শুরু হওয়ার সাথে সাথেই ভোক্তাদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়, দেশব্যাপী সাড়া পড়ে যায়। অফারে অংশগ্রহণ করতে নিয়ম অনুযায়ী প্রায় ১২ লক্ষ ভোক্তা নির্দিষ্ট একটি নম্বরে মিসকল দিয়ে থাকেন। পরবর্তীতে সেই নম্বরটি থেকে ভোক্তাকে ফোনের মাধ্যমে মাহিয়া মাহি দুটি সহজ প্রশ্ন করেন। উত্তর দিয়ে ভোক্তারা সুযোগ নেয় তাদের সবার প্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির দেখা পাওয়ার এবং ১ বছরের ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলী জিতে নেওয়ার। উল্লেখ্য যে, মিসকল পদ্ধতির মাধ্যমে কোনো অফারে অংশগ্রহণ করার বিষয়টি এই প্রথম বাংলাদেশে চালু হলো। অফার শেষে সঠিক উত্তরগুলো থেকে সেরা উত্তর বাছাই করা হয়।
