নাটকের নাম ‘জোছনা করেছে আড়ি’। এতে একসাথে প্রথমবারের মতো কাজ করলেন শহিদ আলমগীর ও মৌটুসী। অসহায় যুবক বাদল শহুরে জটিলতায় দুঃখ ভারাক্রান্ত মনে গ্রামে আসে সামান্য সুখের আশায়। ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। পরিশেষে তাকে আবার ফিরে আসতে হয় শহরে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, ম আ সালাম, রফিকুল্লাহ সেলিম, সাবিহা, সাদিয়া আফরিন, ইকবাল, আশ্রাফ কবির, কাজি উজ্জ্বল এবং মাসুম আজিজ প্রমুখ।
