বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৮
নওগাঁ জেলার মান্দা উপজেলার সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৮ম শ্রেণীর মেধাবী মাদ্রাসা ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও সচেতন এলাকাবাসী বাল্যবিবাহের ঘটনাটি মান্দা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের অবহিত করেন। সাংবাদিকরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তা বন্ধ করে দেন।