চট্টগ্রাম আবাহনী লিমিটেড গতকাল শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। গোলটি করেন ওসমান চেরিফ। অপর খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল শূন্য ড্র করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সকার ক্লাব ফেনী।
এদিকে, অক্টোবরে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
