বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট কাউখালিতে মডেল স্কুল চ্যাম্পিয়ন

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৩২
পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উভয় বিভাগে উপজেলা চ্যাম্পিয়ন হয়। গতকাল শনিবার কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কেশরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে স্কুলটি চ্যাম্পিয়ন হয় ১-০ গোলে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে। দল দু’টি এখন জেলা পর্যায়ে খেলবে। টুর্নামেন্টে কাউখালী উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।