আট হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৪৬
রাজধানীর উত্তর কমলাপুরের একটি রেস্টুরেন্ট থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহেব মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সকাল ১০টায় কমলাপুরের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার এসআই সুমনুর রহমান জানান, গোপন সংবাদে শনিবার সকালে কমলাপুরের দারুচিনি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহেব মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একটি ট্রাভেল ব্যাগের ভেতরে ২৯টি পলিথিনের নীল প্যাকেটে এসব ইয়াবা রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেব জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের জামাল নামে এক ব্যক্তির হয়ে তিনি ইয়াবা চালানের কাজ করে থাকেন। চালান বুঝিয়ে দিতে জামাল তাকে মোবাইল নম্বর দিয়ে ঢাকায় পাঠিয়েছেন। এ জন্য তাকে ৫ হাজার টাকা দেয়া হয়েছে।