সুয়ারেজের পক্ষেই তাবারেজ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৫১
উরুগুয়ে দলের কোচ অস্কার তাবারেজ বলেছেন, বিশ্বকাপে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে কামড়ানোর অভিযোগে লুইস সুয়ারেজকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে। পাশাপাশি তার চার মাসের নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত’ বলে মন্তব্য করেছেন তাবারেজ। বর্ষিয়ান এই কোচ বলেন, ‘নির্দিষ্ট করে সুয়ারেজের এই ঘটনাটির ক্ষেত্রে বলতে হয়, সে হয়তো ঘটনাটি ঘটিয়েছে তবে ফুটবল মাঠে তার তাত্পর্যপূর্ণ অবদান রয়েছে।’ তাবারেজ আরো বলেন, শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে এবং ‘গণমাধ্যমের মতামতকে অত্যধিক মূল্যায়ন করে’ এ শাস্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বে গত মঙ্গলবার নাটালে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ ইতালি ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনির ঘাড়ে কামর দেয়ার অপরাধে ফিফা সুয়ারেজকে আন্তর্জাতিক নয় ম্যাচে এবং চার মাসের জন্য সর্ব প্রকার ফুটবল থেকে নিষিদ্ধ করে। সুয়ারেজের ঘটনায় ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং স্ট্রাটেজিক কমিটি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষণা দেন তাবারেজ।