ছবি মুক্তি পেলে নিজেদের ছবির প্রমোশনে হলেও নিজ উদ্যোগে টকশোতে হাজির হন। তাই এবারের ঈদে শাকিব-অপু ও ববির নতুন ছবির গল্প বলতেই হাজির হচ্ছেন আরটিভিতে।
‘মোমেন্ট উইথ স্টারস’ নামে এ আড্ডার অনুষ্ঠানে তারা কথা বলেছেন সিনেমা, ক্যারিয়ারসহ ব্যক্তিগত নানা কথা।
সুমন মাহমুদের প্রযোজনায় ও মডেল, অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমির উপস্থাপনায় ‘মোমেন্ট উইথ স্টারস’ প্রচার হবে আরটিভিতে ঈদের অনুষ্ঠানমালাতে।
অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক সুমন মাহমুদ বলেন, ‘তিন তারকাকে নিয়েই দর্শক কৌতূহল অনেক। তাই অনুষ্ঠানটি আকর্ষণীয় হবে বলে আমি মনে করি।’
