বাংলাদেশি বংশোদ্ভুত নির্মাতা মুনসুর আলী এদেশের দর্শকদের কাছে পরিচিত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সংগ্রাম’ চলচ্চিত্র নিয়ে। তবে লন্ডনে সম্প্রতি বলিউড তারকা কারিশমা কাপুরকে নিয়ে একটি বিজ্ঞাপন চিত্রের কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। লন্ডনের বেশ কটি লোকেশনে পুরো ইউনিট টানা তিনদিন এই বিজ্ঞাপনের শুটিং শেষ করে। পাশের ছবিতে কারিশমা নিজের শুটিং ফুটেজ দেখছেন পরিচালকের মনিটরে।
