‘আমি ব্রাজিলের ফ্যান। তাই শত ব্যস্ততার ভেতরেও ব্রাজিলের ম্যাচ দেখার চেষ্টা করি। আমি খুব ঘরোয়া। কোনো কাজ না থাকলে নো আউটিং। ঘরে বসে চিপস খাও আর খেলা দেখো। অনেকেই ইন্টারভিউতে আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করে। আমি সাফ বলে দিয়েছি আমার ছবি ফ্লপে হ্যাটট্রিক করলে শোবিজ ছেড়ে সোজা ব্যাংকে চাকরি নেবো। এত লেগে থাকার শখ আমার নেই।’
হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই বলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। নিজের দেখা ব্রাজিল ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘আমি খেলার শুরুতেই বাজিতে হেরেছি। এরপর শেষদিকে এমন পরিস্থিতি দেখতে হবে। তা আমার কল্পনাতেও ছিল না। রীতিমতো হার্টবিট বেড়ে গিয়েছিল ব্রাজিলের জন্য। আশা করছি পরবর্তী খেলাগুলো সতর্ক থেকেই খেলবে আমার প্রিয় দল।’
এবারের বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। ইদানীং শুনছি অনেকেই বিশ্বকাপ নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী দিচ্ছেন। যারা আমার ক্যারিয়ার নিয়েও দিয়েছিলেন। কিন্তু আমার মতোই তাদের বলা এই ভবিষ্যদ্বাণীও মিথ্যে হয়েছে। তাই ভণ্ডদের চুপ থাকাই শ্রেয়।
বলিউড সুপারস্টার সালমান খান
বিশ্বকাপ ফুটবল ২০১৪ প্রসঙ্গে
