আজ আমি জার্মানির পক্ষে। কারণ আমার প্রিয় দল আর্জেন্টিনার চিরশত্রু এরা। তাই ফাইনালে হেড টু হেড হয়ে কঠিন প্রতিশোধ নিতে চাই। এই আসরে জার্মানির শুরুটা বেশ ভালো। মুলারের গোল ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে নকআউট পর্বে জায়গা করে নিতে নিজেদের পুরোটা দিয়েই লড়াই করতে হয়েছিল প্রতিটি ম্যাচে। এই পর্যন্ত
সম্ভাবনাময় বিশ্বচ্যাম্পিয়ানের তালিকায়ও রয়েছে জার্মান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ দল আলজেরিয়া। ভবিষ্যদ্বাণী করতে গিয়ে জার্মানিকেই এগিয়ে রাখতে হচ্ছে। কারণ নকআউট পর্বে জায়গা করে নিলেও আলজেরিয়া শক্তির দিক থেকে জার্মানি থেকে অনেকটাই পিছিয়ে। তবে যেহেতু পর্বটা নকআউট তাই নিজেদের খেলার কৌশলেও কোনো রকম ছাড় দেবে না আলজেরিয়া। তাই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হলে নিজেদের ঘাম বেশ ভালোভাবেই ঝরাতে হবে জার্মানদের। ম্যাচের ফলাফল ৩-১ হতে পারে।
