‘নিজের চলচ্চিত্র অভিষেকের পর রিলিজ না হলে এর চেয়ে আর কী কষ্টের থাকে বলুন।’ অভিনেত্রী ফারাহ রুমা এমনটাই বললেন আক্ষেপ নিয়ে। শুরুর দিকে অনেকেই বলেছিলেন চলচ্চিত্রে ফারাহ রুমার জ্বলে ওঠার সম্ভাবনা অনেক। এমনকি এ নিয়ে তিনি নাটকও অনেক কমিয়ে দিয়েছিলেন। কিন্তু নারগিস আক্তারের চলচ্চিত্রসহ যে দুটি চলচ্চিত্রের কাজ করছেন তার প্রোডাকশন টিম এতটাই নড়বড়ে যে এর প্রচারণার ঢিলেমীতে ফারাহ রুমার চলচ্চিত্র ক্যারিয়ার প্রায় নিমজ্জমান।
তবে আসছে ঈদের জন্য একাধিক নাটকের কাজ করছেন সমানে। রুমার কথায়, ‘কাজে প্রাপ্তিটা খুব জরুরি। যে সময়ে ছবিটির কাজ করেছি, সেই লুকটাও এখন আমার নেই। এখন হয়তো ছবিটি রিলিজ হলে আমি নিজেও আমাকে চিনতে পারব না।’
