ঝটপট শরবত
এসএ টিভির রমজানের বিশেষ অনুষ্ঠান ‘ঝটপট শরবত পাওয়ার্ড বাই পিওর ইট’। এই অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো আবারও নিয়ে এসেছে এসএ টিভি। পুরো রমজান মাসব্যাপী ঢাকার অভিজাত ক্যাফেতে নির্মিত এই অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করতে পারবেন প্রতিদিন সন্ধ্যা ০৬টা ১০ মিনিটে ।
রমজানে সুস্বাদে, সুস্বাস্থ্যে
মাছরাঙা টেলিভিশনে প্রতিদিন বিকাল ৪টা ২ মিনিটে প্রচার হবে রমজানের রেসিপি নিয়ে অনুষ্ঠান ‘রাঁধুনী রমজানে সুস্বাদে, সুস্বাস্থ্যে’। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অপর্ণা। অনুষ্ঠানে রেসিপির পাশাপাশি নারীরা নিজেদের সাফল্যের কথা বলবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।
