বাংলাদেশে ফোর্ড এর একমাত্র পরিবেশক এজি অটোমোবাইল জুন মাস ধরে ফোর্ড মোটর-এর ১১১ বছর পূর্তি পালন করছে। এ উপলক্ষে উত্তরার আবদুল্লাহপুর ফোর্ড থ্রি-এস সেন্টারকে একটি বর্ণিল ফোর্ড ঐতিহ্য প্রদর্শনীতে রূপান্তরিত করেছে।
এই প্রসঙ্গে এজি অটোমোবাইলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হুসাইন খালেদ বলেন, ফোর্ড হেরিটেজ উদযাপন প্রতি বছর আমাদের এমন একটি সুযোগ দেয় যেখানে আমরা এই শিল্পে ফোর্ড এর অনেক অবদানকে তুলে ধরতে পারি। -প্রেস বিজ্ঞপ্তি
