সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় কোন সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এর আগে মামলার অভিযোগপত্রভুক্ত ৩৭ জনের মধ্যে মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রবিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোন সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক নুরুজ্জামান সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেন। এ সময় জামিনে থাকা ৭ আসামি কাঠগড়ায় হাজির ছিল।