বিশ্বকাপ ফুটবল খেলায় বাজি ধরে ১ জনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৪১
গত শনিবার রাতে ব্রাজিল বনাম চিলির খেলায় বাজি ধরে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের রমজান আলী (৩৮) নামে এক ব্যক্তি হার্ট এ্যাটাকে মারা গেছেন। স্থানীয়রা জানান, বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ভুল্লারহাট বাজারে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা বাজি ধরা হয়। বাজির টাকা আদায় নিয়ে কয়েক দফা মারামারিও হয়েছে। গত শনিবার রাতের খেলায় ব্রাজিলকে চিলি গোল দিতে পারবে না বলে ১৭ হাজার টাকা বাজি ধরেন রমজান। কিন্তু হাফ টাইমের আগে চিলি একটি গোল দিলে রমজান হার্ট এ্যাটাকে ঘটনাস্থলেই মারা যান। উল্লেখ্য এর আগে একজনের সাথে বাজি ধরে রমজান ৫ হাজার টাকা জিতেছিল। এটা বন্ধ না হলে আরো বড় ধরণের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন।