ইনজুরির কারণে শেষ হয়ে গেছে সুইজারল্যান্ড ফরোয়ার্ড মারিও গাবরানোভিচের বিশ্বকাপ। জানিয়েছে, অনুশীলনকালে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় গাবরানোভিচকে এখন বিশ্বকাপ বাদ দিয়ে দেশে ফেরার চিন্তা করতে হচ্ছে। আর্জেন্টিনার বিরুদ্ধে সাও পাওলোতে আগামীকাল মঙ্গলবার নকআউট পর্বের লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার মোকাবেলার প্রাক্কালে এ দুঃসংবাদ এলো সুইজারল্যান্ড শিবিরে। পোর্তো সেগুরোতে গত শনিবার সুইজারল্যান্ডের অনুশীলনে হাঁটুতে মারাত্মক আঘাত পান এফসি জুরিখের এ ফরোয়ার্ড। ভারসাম্য হারিয়ে পড়ে গেলে টার্ফের সঙ্গে পায়ের আঘাত লাগে। পরবর্তীতে স্ক্যান করে দেখা গেছে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। অস্ত্রোপচারের জন্য তাকে এখন দেশে ফিরতে হচ্ছে। দেশের হয়ে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ডটি।-বাসস/এএফপি
