চিয়েলিনিকে কামড় দেইনি :ফিফাকে সুয়ারেজের চিঠি

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:০৪
বর্তমানে নিষেধাজ্ঞার মধ্যে থাকা উরুগুয়ে স্ট্রাইকার লু্ই সুয়ারেজ ফিফাকে এক চিঠিতে জানিয়েছেন, তিনি বিশ্বকাপের প্রথম পর্বে ‘ডি’ গ্রুপের খেলাটিতে ইতালির জর্জিও চিয়েলিনিকে কামড় দেননি। এক চিঠিতে ফিফার কাছে এ দাবি করেন সুয়ারেজ। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ ঘটনার প্রেক্ষিতে লিভারপুল স্ট্রাইকারটিকে আগামী চার মাস ফুটবল সম্পর্কিত যেকোন বিষয়ে অংশ নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়াও তিনি জাতীয় দলের হয়ে নয় ম্যাচ খেলতে পারবেন না। উরুগুয়ান ফুটবল এসোসিয়েশন (এইউএফ) এ শাস্তির বিরুদ্ধে আপীল করবে বলে ফিফাকে নোটিস দিয়েছে। যদিও প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিশ্বকাপের খেলাটিতে ইতালির বিপক্ষে দলের ১-০ গোলের জয়ে বিপক্ষ ডিফেন্ডার চিয়েলিনিকে ঘাড়ে কামড় দেন সুয়ারেজ। এ ঘটনার পর দেশে ফিরে যাওয়া সুয়ারেজ ২৫ জুন ফিফাকে তার অবস্থান জানিয়ে চিঠি দেন। তাতে বলা হয়, তার ঘটনাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ ঘটনায় উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ ফিফার দুটি কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।