গতকাল ছিলাম আমি জার্মানির পক্ষে। কারণ আমার প্রিয় দল আর্জেন্টিনার চিরশত্রু এরা। তাই ফাইনালে হেড টু হেড হয়ে কঠিন প্রতিশোধ নিতে চাই। এই আসরে জার্মানির শুরুটা বেশ ভালো। মুলারের গোল ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। তবে নকআউট পর্বে জায়গা করে নিতে নিজেদের পুরোটা দিয়েই লড়াই করতে হয়েছিল প্রতিটি ম্যাচে। এই পর্যন্ত
সম্ভাবনাময় বিশ্বচ্যাম্পিয়ানের তালিকায়ও রয়েছে জার্মান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ দল আলজেরিয়া। ভবিষ্যদ্বাণী করতে গিয়ে জার্মানিকেই এগিয়ে রাখতে হচ্ছে। কারন তারাই এক সারি থেকে উঠে আমার প্রিয় আর্জেন্টিনার সাথে ফাইনালে লড়বে, এটাই দেখতে চাই। তবেই হবে সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।
