যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘যোগাযোগ গোলযোগ’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুননা’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা প্রমুখ।
সোনালি মেঘের ভেলা
নাটকটি প্রচার হবে দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে। এটি রচনা করেছেন এম. আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। এতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আলি খান প্রমুখ।
