আবারও নিরব অমৃতা জুটি

আপডেট : ৩০ জুন ২০১৪, ২০:১২
নিরব-অমৃতা জুটির প্রথম ছবি ‘গেম’ মুক্তির অপেক্ষায় আছে। সালমান শাহ-মৌসুমী জুটির জনপ্রিয় ছবি ‘অন্তরে অন্তরে’র রিমেকেও তারা জুটি বেঁধেছেন। এবার আরেকটি ছবি একসঙ্গে হাতে নিলেন তারা। নতুন ছবিটির নাম ‘টার্গেট’। এর কাহিনী লিখেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করছেন সাইফ চন্দন। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে জুলাইয়ে। নিরব বলেন, ‘আশা করছি, ভালো কিছুই হবে। কারণ গল্পটা অসাধারণ। এমন বৈচিত্র্যময় চরিত্রে এর আগে কখনও কাজ করিনি।’ অমৃতা বললেন, ‘নিরবের সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে এসেছি। আমাদের বোঝাপড়া ভালো। ‘গেম’ আর ‘অন্তরে অন্তরে’র মতো ‘টার্গেট’ও দর্শকদের বিনোদন দেবে আশা করি।’