শেখ মোহাম্মদ আসলামকে নিয়ে ‘বিশ্বকাপের মাঠে’

আপডেট : ৩০ জুন ২০১৪, ২০:১২
ফিফা বিশ্বকাপ-২০১৪-এর গ্রুপপর্বের খেলা শেষ। শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। নামের প্রতি অবিচার-সুবিচার করে চলেছে অনেক হেভিওয়েট থেকে শুরু করে বিশ্বকাপে সদ্য প্রবেশ করা কোনো কোনো দেশ। আশানুরূপ আলোর ঝলকানি দেখাতে পারছে কি সবগুলো ফেভারিট দল? আমরা দেখেছি স্পেন, ইংল্যান্ড, ইতালির মতো ফেভারিট দলগুলো বাদ পড়ে গেছে। ফুটবলপ্রেমী এবং বোদ্ধারা কী ভাবছেন এসব নিয়ে? ‘দ্য বিগেস্ট শো অব আর্থ’ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষ্যে দেশ টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিশ্বকাপের মাঠে’। চলবে ১৩ জুলাই পর্যন্ত খেলা চলাকালীন প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে। হাসান সাঈদ শাহিনের উপস্থাপনায় প্রতি পর্বে উপস্থিত থাকেন দেশ বরেণ্য ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। সেই সাথে আলোচনায় থাকেন নতুন প্রজন্মের ৫ জন ফুটবলপ্রেমী প্রতিনিধি। চলতি বিশ্বকাপের নানা খবরাখবর, সম্ভাব্য বিজেতা, বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি ও বিভিন্ন দলের ফুটবল টেকনিক, বিশ্বব্যাপী ফুটবল ক্রেজ, সেই সাথে দেশি ফুটবলের সম্ভাবনা নিয়ে চলে প্রাণবন্ত আড্ডা। দর্শকদের অংশগ্রহণে প্রতিদিন থাকে একটি করে কুইজ। প্রাত্যহিক কুইজের সঠিক উত্তরদাতা পাচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার।