সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা নতুন ভবনে স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এসময় ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্ত্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০
সম্প্রতি ঢাকার হোটেল রেডিসনে ট্যাফে ইন্ডিয়ার প্রেসিডেন্ট জি হারি ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহম্মেদ চৌধুরীর মধ্যে বাংলাদেশের কৃষি খাতে ঋণ প্রদান বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
সম্প্রতি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির অন্যতম উদ্যোক্তা ভূতপূর্ব চেয়ারম্যান ফজলুর রহমান। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২০% হারে নগদ লভ্যাংশ অনুমোদিত হয়
