আজকের অনুষ্ঠান

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৫৮
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ঃ হতদরিদ্র নারীদের মাঝে জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন, সকাল ১০টায়, জাতীয় মহিলা সংস্থার ঢাকা জেলার অফিসে। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনঃ ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতনসহ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। দেশপ্রেমিক জনগণের মঞ্চঃ ‘সংখ্যালঘুদের অধিকার বিপন্ন হচ্ছে’ বিষয়ক মুক্ত আলোচনা, বিকাল ৪টায়, সংস্কৃতি বিকাশ কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের নানা কর্মসূচি উদ্বোধন, সকাল সোয়া ১০টায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগঃ ‘নারায়ণগঞ্জ জেলার সন্ত্রাস নির্মূলে প্রজন্মলীগের করণীয় ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।