এখনও হারিয়ে যাইনি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ১৯:৫০
সুমাইয়া শিমু গত কয়েক বছর আগে একুশে টেলিভিশনে ‘ললিতা’ নামের একটি নাটক আলোচনায় এসেছিল। এরপর তুহিন বড়ুয়ার সাথে প্রেম গুঞ্জন ও যাবতীয় ক্যারিয়ার ব্যস্ততায় কোথায় যেন হারিয়ে গেলেন। তবে এখনও শুটিং, নাটক বা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে টিভি পর্দা থেকে জয়া আহসান, মম, মীমরা যেভাবে জ্বলে উঠেছেন, ঠিক সেভাবে আসতে পারেননি। মাঝে বেশ ক’টি সিনেমায় কাজের কথা ছিল। কিন্তু সেগুলোও ব্যাটে-বলে মিলেনি বলে আর সে যাত্রাই ইস্তফা। তবে এবারের ঈদে বেশ কিছু ভিন্ন ধারার কাজ করছেন। সুমাইয়া শিমু কেন হারিয়ে যাচ্ছেন এমন প্রশ্ন করতেই তিনি বলেন, ‘কে বলল আমি হারিয়ে গেছি। এখনও হারিয়ে যাইনি। আর হারানোর জন্য তো কাজ করছি না।’ তবে কি টিভি অনুষ্ঠান নাটকে আগের মতো আর আগ্রহ নেই বলেই তাকে নিয়ে এমন কথার চলাচল হচ্ছে কে জানে। নিজের ক্যারিয়ার ও কাজের ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘এখন অনেকেই চলচ্চিত্রে কাজের জন্য ছুটছেন। কিন্তু আমার কাছে মনে হয় না চলচ্চিত্রে কাজ করলেই সে জাতের অভিনেতা হয়ে গেল না হলে না। এটা ভুল ধারণা। অভিনয়ের দক্ষতা দেখাতে হলে যেকোনো মাধ্যমেই সম্ভব।’