বাংলা চলচ্চিত্রের শুটিংয়ে এবারে কলকাতায় সানি লিওন। তাই স্বাভাবিকভাবেই শুটিং স্পটে ভিড় লেগে যায় ব্যাপক। একজন শিক্ষিকার চরিত্রে সাজতে তিনি পুরোদস্তুর বাঙালি সেজেছেন। শুটিং শেষ করে কলকাতার শহুরের স্ট্রিট ফুড খেয়েই নাকি সময় কাটিয়েছেন। এছাড়া দুস্থ শিশু-কিশোরদের সাথে তাদের স্কুলে সময় কাটালেন। তামিল ছবিতে আত্মপ্রকাশের পর এবার তেলুগু ছবিতে সানি অভিনয় করছেন। শুটিংয়ে ফাঁকে নিজের শিক্ষিকার বেশে ছবি পোস্ট করলেন তিনি। গোলাপি ও কালো সিফন শাড়িতে আবার সেই সুন্দরী, শিক্ষিকার লুক। যদিও বলা হচ্ছে এই ছবিতে একেবারেই গ্ল্যামারবর্জিত চরিত্রে সানি, ছবি কি সেই কথা বলছে?
ওপরের ছবিটি গতকালকের তোলা কলকাতায় শুটিংয়ে।
