ঈদ ‘ইত্যাদি’তে ৫ তারকার ভিন্ন হওয়ার চেষ্টা!

আপডেট : ০১ জুলাই ২০১৪, ১৯:৫০
্ঈদ অনুষ্ঠানমালায় বরাবরই বিভিন্ন অনুষ্ঠানে ব্যতিক্রমী কিছু করানোর চেষ্টা থাকে তারকাদের দিয়ে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’ এবারে নাট্য শিল্পীদের কণ্ঠে গান নিয়ে এলেন। যদিও এর ভেতরে আগুন, তারিন ও অপূর্বর গানের অডিও রেকর্ড বেরিয়েছে। তারপরও নতুনভাবে, নতুন আইডিয়ায় আসছেন তারা ঈদ ‘ইত্যাদি’র অনুষ্ঠানে। এই পর্বটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। আর এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা মীর সাব্বির, অপূর্ব, মিলন ও কণ্ঠশিল্পী আগুন। শুধু তাই নয় এই পর্বটিতে শিল্পীরা নিজেরাই কণ্ঠ দিয়েছেন। নানা তালে ও সুরে এ ধরনের ব্যতিক্রমী গানে কণ্ঠ দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই চমত্কার গেয়েছেন। ফাগুন অডিও ভিশন জানায়, অভিনয়ের পাশাপাশি এই ব্যতিক্রমী গানও দর্শকদের আনন্দ দেবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।