গোটা ভারতজুড়ে বলিউড তারকারা যেকোনো উত্সবে মেতে ওঠেন স্বাচ্ছন্দ্যে। সেই ধারাবাহিকতায় এবারের রমজান মাস নিয়েও তারকাদের কৌতূহল কম নয়।
তারকারা টুইট করেছেন নিজেদের স্বাচ্ছন্দ্যে—
অমিতাভ বচ্চন :‘রমজান মোবারক...!! যাদের প্রতি অবিচার করেছি কিংবা কোনোভাবে কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাই।’
‘এক ভিলেইন’ তারকা রিতেশ দেশমুখ :‘আমার সব বন্ধুদের জানাই রমজান মোবারক... সবার উপর এভাবেই আশীর্বাদ বর্ষিত হোক।’
অভিনেত্রী দিয়া মির্জা :‘রমজান করিম।’
অভিনেতা আফতাব শিভদাসানি :‘সবার জন্য রমজান হোক শান্তিপূর্ণ এবং সুখময়। সৃষ্টিকর্তা সবার উপর ভালোবাসা, শান্তি আর সুখ বর্ষণ করুক।’
অভিনেতা শ্রেয়াস তালপাড়ে :‘এ বছর দুটি রোজা রাখার চেষ্টা করবেন তিনি। রমজান মোবারক, বন্ধুরা... গত বছর একটি রোজা রেখেছিলাম। এ বছর দুটি রাখার ইচ্ছা আছে। আল্লাহ মালিক!’
