অবশেষে প্রিয় সরোদটি ফিরে পেলেন। তাও আবার ৪৫ বছর পর। ওস্তাদ আমজাদ আলি খানের সর্বক্ষণের সঙ্গী তার সরোদটি হারিয়ে ফেলেছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে লন্ডন থেকে নিউ দিল্লি আসার সময়। সরোদটি ফিরে পাওয়ার পর টুইট করে জানান, এটি একটি মহাকাব্যিক পুনর্মিলন। তার ভক্তদের ধন্যবাদ জানান। সরোদ পাওয়ার উল্লাসে মিডিয়াকেও আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি।
