এটিএন বাংলা আয়োজন করেছে ঈদের কেনাকাটা নিয়ে অনুষ্ঠান ‘মমতাজ মেহেদী ঈদ কেনাকাটা’। রবি থেকে বৃহস্পতিবার অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। ঘরে বসেই আপনি জানতে পারবেন ঈদ সামগ্রী সম্পর্কে বিস্তারিত তথ্যাদি। অনুষ্ঠানে উপস্থাপন করা হবে শিশু, নারী-পুরুষসহ সব বয়সীদের পোশাক-পরিচ্ছদসহ প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ এবং ঈদের উপহার সামগ্রী। কুইন রহমানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত আজ সকাল ৯টা ১৫ মিনিটে এটিএন বাংলায়।
