ঋণ ও অগ্রিমের সুদ হার কমালো সোনালী ব্যাংক

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৪
শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে গতকাল পহেলা জুলাই থেকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড বিভিন্ন খাতের ঋণ ও অগ্রিমের সুদ হার ব্যাপকভাবে কমিয়েছে। এর মধ্যে চলতি মুলধন, প্রকল্প ঋণ, এসএমই, সাধারণ ঋণ ও বাণিজ্যিক ঋণ অন্যতম। প্রকল্প ঋণের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার থেকে এক শতাংশ হ্রাস, চলতি মূলধন ঋণের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার থেকে দেড় শতাংশ হ্রাস, এসএমই ঋণের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার থেকে দেড় ও দুই শতাংশ হ্রাস করেছে। এছাড়া সাধারণ ঋণ ও বাণিজ্যিক ঋণের বিভিন্ন খাতে বিদ্যমান সুদের হার থেকে দশমিক ৫০ শতাংশ থেকে দেড় শতাংশ পর্যন্ত হ্রাস এবং এনজিও লিংকেজ (নিজস্ব অর্থায়ন) বিদ্যমান সুদের হার হতে দশমিক ৫০ শতাংশ পর্ষন্ত হ্রাস করা হয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি