ডিউক মেডিসিন গ্লোবাল সার্পোট কর্পোরেশন (ডিএমজিএসসি), ইউএসএ ও সান হেলথ কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ এর মধ্যে চুক্তিস্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশে একটা একাডেমিক হেলথ কেয়ার সিস্টেম উন্নয়নে ডিএমজিএসসি (ইউএসএ), সান হেলথ কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ-কে পরামর্শ মূলক সেবা প্রদান করবে। গত ০৯ জুন যুক্তরাষ্ট্রের ডুরহাম, উত্তর ক্যারোলিনায় এ বিষয়ক চুক্তিস্বাক্ষর হয়। ডিউক মেডিসিন গ্লোবাল সার্পোট কর্পোরেশন (ডিএমজিএসসি), ইউএসএ’র বোর্ড অফ ডিরেক্টর ডা. মাইকেল মার্সন ও সান হেলথ কেয়ার ফাউন্ডেশন এর সিইও এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.) নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি
