এসআইবিএলের ভাইস চেয়ারম্যান পুন: নির্বাচিত

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৫
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাঈদুর রহমান এবং মোহাম্মদ আজম পুন:নির্বাচিত হয়েছেন। মো. সাঈদুর রহমান মেসার্স লোডেস্টার ফ্যাশনস লিমিটেড, মেসার্স মিড এশিয়া ফ্যাশনস লিমিটেড এবং মেসার্স যশোর ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক। অন্যদিকে মোহাম্মদ আজম চট্টগ্রামস্থ মেসার্স জিয়া এ্যান্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী। এছাড়াও তিনি ক্রীড়া, শিক্ষা ও নানান সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। — প্রেস বিজ্ঞপ্তি