ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান শ্রীপুর এলাকার পল্লী বিদ্যুত্ সমিতির গ্রাহকদের বিদ্যুত্ বিলসহ অন্যান্য বিল গ্রহণের জন্য ঢাকার আশুলিয়া থানার শ্রীপুরে একটি ”বিল কালেকশন বুথের” আনুষ্ঠানিক উদ্বোধন করেন
০০
ইবিএল বিজনেস হেড নাজিম আনোয়ার চৌধুরী এবং ব্রাঞ্চ এরিয়া হেড অলি আহাদ চৌধুরী খুলনার ফুলবাড়িগেটে ব্যাংকের ৭২তম শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইস্টার্ণ ব্যাংকের হেড অব এডমিন মেজর (অব.) মোহাম্মদ আব্দুস সালাম, হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েল্থ ম্যানেজমেন্ট সাইদুল আমিন উপস্থিত ছিলেন
০০০
‘বাণিজ্য ইন্টারন্যাশনাল লিমিটেডে’র হলিউড স্টাইল ব্রান্ডের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এম এ তালহা নতুন এই পণ্যসমূহ উন্মোচন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য ইন্টারন্যাশনাল লিমিটেড-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় হলিউড স্টাইল ব্র্যান্ডের বডি লোশন, শ্যাম্পু, ক্রীম ইত্যাদির পরিচয় করিয়ে তুলে ধরা হয়
