সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৪-এর অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।
এ বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উত্সাহিত করাই বৃক্ষরোপণ অভিযানের উদ্দেশ্যে। -আইএসপিআর
