সাকিব আল হাসান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে আজ সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। ক্যারিবীয়ান লিগে তিনি বার্বাডোজের ট্রাইডেন্টের হয়ে খেলবেন। গতবারও এই দলে খেলেছেন তিনি। ১১ জুলাই মাঠে গড়াবে ক্যারিয়ান লিগ। সাকিবের দল নিজেদের প্রথম খেলায় ১৯ জুলাই এন্টিগুয়ার মুখোমুখি হবে।