কন্ডিশনিং কোচের কাছে রিপোর্ট করেছেন ক্রিকেটাররা

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৩৫
স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারায়েনের কাছে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী গতকাল মঙ্গলবার রিপোর্ট করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার জন্য ডাকা হয় ২৫ সদস্যের প্রাথমিক জাতীয় দল। সাকিব আল হাসান ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া এবং তামিম ইকবাল লর্ডসের ২০০তম বার্ষিকীর ম্যাচ খেলবেন বলে রিপোর্ট করেননি।