অভিজ্ঞতার অভাবে তারুণ্য নির্ভর ব্রাজিল দল বিশ্বকাপে চাপে আছে বলে স্বীকার করলেন কোচ লুইজ ফেলিপ স্কলারি। পাশাপাশি নিজেদের মাঠে সাফল্য পেতে সমর্থকদের মাত্রাতিরিক্ত উন্মাদনাও নেইমার-অস্কারদের চাপে ফেলছে বলে জানান তিনি। দ্বিতীয় রাউন্ডে চিলির কাছে হেরে প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বার প্রান্তে চলে যাওয়া দলটি চার জুন কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করবে। ব্রাজিলের বর্তমান দলটিতে কেবলমাত্র ছয় জনের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের একজন মাইকন এখন পর্যন্ত মাঠে নামেননি একটি ম্যাচেও। দলের প্রধান খেলোয়াড় নেইমারসহ দলের অনেক তারকা খেলোয়াড়ই এই প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছেন। পেনাল্টি শটে চিলির বিপক্ষে ব্রাজিল দলের জয় নিশ্চিত হওয়ার পর স্কলারি বলেন,‘অবশ্যই এটা একটা দুশ্চিন্তা। আমাদের দলটা তারুণ্য নির্ভর। সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়টিও একটা বিশ্বকাপে চাপ অনুভব করবে। সকলেই চাপ অনুভব করে। আপনি যদি বলেন যে চাপ অনুভব করছেন না তাহেলে আপনি মিথ্যে কথা বলছেন। আবেগের দিক থেকে এটা ভিন্ন ধর্মী একটা অবস্থা,কখনোই এটা সাধারণ বিষয় নয়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় ্আছে এবং আস্তে আস্তে তারা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করবে।’
