বাউল উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০২ জুলাই ২০১৪, ১৯:২৭
মাগুরায় দু দিনব্যাপী বাউল উত্সব অনুষ্ঠিত হয়েছে । চিশতিয়া সম্প্রদায়ের মাগুরার নেতা প্রয়াত মহিদুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে মাগুরা শহরের দোয়াড়পাড় সাধু গুরু সুফি বাউল সেবা সংঘ প্রাঙ্গণে দুদিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। রবিবার রাত থেকে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। বাউল দর্শনের উপর আলোচনা করেন মোকাদেদস হোসেন, ডা. জাহাঙ্গীর হোসেন, হেলাল চিশতি, অ্যাড. আলাউদ্দিন, ডা. ইসরাইল হোসেন প্রমুখ। বাউল সংগীত পরিবেশন করেন ছমির বাউল, নিজামউদ্দিন বাউলী, ওলিয়ার রহমান, বাবলু প্রমুখ। দুদিনব্যাপী এ অনুষ্ঠান দেশের বিভিন্ন জেলা মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, ঢাকা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ,মানিকগঞ্জ প্রভৃতি জেলা দু শতাধিক বাউল অংশগ্রহণ করেন । এছাড়া গত ২৯ মে সন্ধ্যায় মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী উপলক্ষে স্থানীয় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে মাগুরার বিশিষ্ট নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। শিশু শিল্পী একক ও দলীয় নৃত্য পরিবেশ করেন। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক এম এ তারিকে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠনটি উপভোগ করেন।