বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ছেঁউড়িয়া আখড়া বাড়িতে প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হয় লালন সংগীতের আসর। এতে অংশগ্রহণ করেন সাঁইজির ভক্ত লালন সংগীত শিল্পীবৃন্দ। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের লালন সাঁইজির প্রকৃত সুরের গান পরিবেশন করে হূদয় জয় করেন তারা। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন একাডেমির নীচ তলায় খণ্ড খণ্ডভাবে লালন সাঁইজির আদি সুরের গান শুনে মুগ্ধ হন আগত দর্শনার্থীরা। মনোমুগ্ধকর গান শুনে দর্শনার্থীরা শিল্পীদের অর্থ প্রদান করে থাকেন। এই অর্থ নিয়েই আবার অনেক শিল্পী জীবিকা নির্বাহ করে থাকেন।
