মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চেয়ে হয়তো পার পেয়ে গেলেন তাপস পাল। কিন্তু বিরোধীরা চান সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ।
সংসদে এমনিতেই শতাব্দী-বিনা বন্ধু নেই তাপস পালের। জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থাও অনেকটা সে রকম। বন্ধুহীন সেই তৃণমূলের এক তারকা সাংসদের কুকথায় এবার তেড়েফুঁড়ে উঠেছে সব রাজনৈতিক দল। দল নির্বিশেষে দাবি উঠেছে, মহিলাদের প্রতি যার এই মনোভাব, তার জনপ্রতিনিধি হয়ে থাকার কোনও যোগ্যতাই নেই। বাম-বিজেপি-কংগ্রেস সকলেরই দাবি, স্পিকার নিজে উদ্যোগী হয়ে তাপস পালের সাংসদ পদটি বাতিল করুন। একই দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। এদিকে বিজেপির জাতীয় সহ-সভাপতি লক্ষ্মীকান্ত চাওলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অবিলম্বে তাপসকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি তুলেছেন। —আনন্দবাজার পত্রিকা
