জিতেছি এটাই বড় কথা : প্রাণ রায়

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২০:৫৯
‘এবারের বিশ্বকাপের প্রতিটি খেলায় আমার কাছে তুমুল উত্তেজনার। আর আর্জেন্টিনার খেলা হলে তো কথায় নেই। আমি বিশ্বকাপ নিয়ে যে নাটকটি করি সেখানে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের সমর্থক হওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি আর্জেন্টিনার জার্সিই গায়ে চাপিয়েছি। কারণ আমি মনে করি এবারে মেসির বিশ্বকাপে চুমু খাওয়ার বছর।’ একটানে এবারের বিশ্বকাপ নিয়ে বললেন অভিনেতা প্রাণ রায়। নিজে ফুটবল বোঝার বয়স থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করেন। এছাড়া এখন ঈদের নাটকের কাজে ব্যস্ত থাকলেও শত ব্যস্ততার ফাঁকেও খেলা দেখতে ভোলেন না। আসছে ঈদে বেশ কিছু নাটক তার প্রচার হবে। তবে এত হট্টগোলে ঈদের নাটক তার জনপ্রিয়তা হারাচ্ছে কি না এমন প্রশ্নে প্রাণ রায় বলেন, ‘আমার কাছে মনে হয়, যারা গড়পড়তা কাজ করছেন তাদের জনপ্রিয়তা এমনিতেও নেই। তারা হয়তো নিজের ঢোল পিটিয়েই হিট। চরিত্র আর গল্প বুঝে কাজ করলে সেটির দর্শক পাওয়া যায়।’