চলচ্চিত্রে একসময় ডিপজল মানেই সুপারহিট। তবে হঠাত্ করেই বিরতিতে চলে যান এই জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ দুই বছর পর আবারও চলচ্চিত্রে ফিরলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। এ ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পী, মাহি ও রেসি। বর্তমানে বিএফডিসিতে এ ছবির শুটিং চলছে। ডিপজল বলেন, ‘নানা কারণে অভিনয় থেকে দূরে থাকা হয়েছে। এবার অনেকদিন পর কাজ করে ভালোই লাগছে।’
ডিপজল অভিনীত ‘লাট্টু কসাই’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছিল।
০০০
মেসি আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। বেশ ক’জনার সাথে বাজি ধরেছিলাম। আমি মেসির জন্যই ফুটবল খেলাটা দেখি। তাই বাড়িতেও এ নিয়ে বিশেষ আয়োজন করা হয়। অবশেষে মেসির দুর্দান্ত পাসে ডি মারিয়া গোল করেছে। এটাই সবচেয়ে বড় সুখবর।
বিদ্যা বালান
বিশ্বকাপে আর্জেন্টিনার জয় প্রসঙ্গে
