ডিএসই’র লেনদেন আড়াইশ’ কোটির নিচে

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আড়াইশো কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ১৩৯ কোটি ৮৫ লাখ টাকা কম। ডিএসইতে মোট ২৯০ টি কোমপানির ৭ কোটি ৪ লাখ ৪০ হাজার ৯৮২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ২৪৭ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ১৭১ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৬ দশমিক ৬১ পয়েন্ট ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৭ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট কমে ১০০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো: বেক্সিমকো, গ্রামীন ফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, বিএসসিসিএল, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম ও প্রিমিয়ার ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো: আলহাজ্ব টেক্স, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো, দেশ গার্মেন্ট, এনবিএল, জিবিবি পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ ও ৩য় আইসিবি। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৩৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।